শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবী
০৪ মে ২০২৩, ০২:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবী জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ৪ মে) দুপুরে শিবপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন নেতৃবৃন্দ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী করা হয়।
শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ সংলগ্ন একটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত যুবদলের আহবায়ক প্রার্থী ও শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক অহিদ মোল্লা।
তিনি তার বক্তব্যে বলেন, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির পকেট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী ও সাবেক বহু ছাত্রনেতাদের স্থান হয়নি। অনেক অযোগ্য, অপরিচিত লোকদের এই কমিটিতে রাখা হয়েছে। দুই দফায় করা কমিটিতে একই ব্যক্তির নাম একাধিকবার পদে রাখা হয়েছে। ফলে তিনি শিবপুর উপজেলা যুবদলের এই বিকর্কিত কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটির গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২ মে সংশোধিত কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে স্থান হয়নি আহবায়ক প্রার্থী সাবেক ছাত্রনেতা অহিদ মোল্লাসহ অনেকের।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আশরাফ হোসেন, এডভোকেট রুবেল মোল্লা, ওয়ালিউল্লাহ, রাজিব ভূইয়া, সোহরাব মোল্লা, ইব্রাহিম, মামুন ভূইয়া, আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়র নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি