শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শিবপুরে বিক্ষোভ সমাবেশ
২২ মে ২০২৩, ০৮:৫৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
শিবপুর প্রতিনিধি:
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার (২২মে) উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী করা হয়।
এসময় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আজিজুর রহমান খান ভুলু মাস্টার,জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলাম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভুইয়া সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া প্রমুখ।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য গত ১৯ মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি