শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তাপসী রাবেয়া
১১ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া । রোববার (১১ জুন) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ০১ শাখা থেকে উপ সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে এই দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুনুর রশীদ খান দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর গত ৩১ মে ২০২৩ মৃত্যুবরণ করেন। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ কে বর্ণিত উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তার এ অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে হয় এ জন্য তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা