শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান
১৮ জুন ২০২৩, ০৪:৪৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১ টায় শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান করা হয়।
শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক শাহীন। অনুষ্ঠানের শুরুতে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে শিবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাগণসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি