নূর-ই আলম মোল্লা ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ: মনজুর এলাহী
১৫ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, নূর-ই আলম মোল্লা ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাকে দলের যে কোন কাজকর্ম করার দায়িত্ব দিলে গুরুত্ব সহকারে কাজটি করতেন। সে ছাত্রদল, যুবদল, বিএনপির সাংগঠনিক কাজ করে গেছে। তার সাংগঠনিক দক্ষতা যেমন ছিল, তেমনি সকল মানুষের সাথে তার ছিল সুসম্পর্ক।
তিনি শিবপুর উপজেলা যুবদলের আমৃত্যু আহ্বায়ক নূর-ই আলম মোল্লার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মরহুমের বাড়ি সংলগ্ন ধানুয়াস্থ একটি মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ। উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাছুম মোল্লা, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ। এরপূর্বে প্রয়াত নূরে আলম মোল্লার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি