শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
২৮ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ এএম
এস এম আরিফুল হাসান:
বিএনপির প্রয়াত মহাসচিব, নরসিংদী-৩ (শিবপুর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক এলজিআরডি মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের আয়োজনে সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের ধানুয়াস্থ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চক্রধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ, দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেরাজুল হক মেরাজসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে কয়েক হাজার বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ। তিনি ছিলেন একজন সৎ, দূর্নীতিমুক্ত জাতীয় নেতা। আজকে দেশের এই পরিস্থিতে মান্নান ভূঁইয়ার শূন্যতা বিরাজ করছে। বর্তমানে শিবপুরে জীবিত মান্নান ভূঁইয়ার চেয়ে মৃত মান্নান ভূঁইয়া এখন অনেক শক্তিশালী। এছাড়া আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের শিক্ষকগণ, আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি