শিবপুরে ১৫টি ককটেলসহ জামায়াতের ৬ নেতাকর্মী আটক
৩০ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর এলাকা থেকে ১৫টি ককটেলসহ জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।আজ রোববার বিকাল ৫ টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া ত্রিমোহনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন জয়নাল আবেদীন (৬২), মো: আব্দুল মান্নান (৬৩), কাজী নুর মোহাম্মদ (৪৪), মো: জসীম উদ্দীন ভুইয়া (৫২), মো: ফেরদৌস আহমেদ (৪২) এবং মো: নাজির উদ্দিন ভুইয়া (৪৮)। তারা জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার নেতাকর্মী।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার জানান, " দেশকে অস্থিতিশীল করতে ও নাশকতামূলক কর্মকান্ড চালাতে রোববার বিকাল ৫ টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় জমায়েত হচ্ছিল জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে ১৫ টি হাত বোমা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুসলেহ উদ্দিন বলেন, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমাদের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে তাদের নামে বোমা উদ্ধারের মিথ্যা নাটক সাজিয়েছে পুলিশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তিসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।
এর আগে, গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে নারীসহ জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা