চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন
১০ অক্টোবর ২০২৩, ০৩:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
মোমেন খান:
'আমি হব বিজ্ঞানী' স্লোগান নিয়ে নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব "অনুসন্ধান" এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সহকারী শিক্ষক সুব্রত বণিক এর সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এসময় উপস্থিতি ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের ৭৫ জন সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং দেয়াল পত্রিকা প্রদর্শন করে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বিশুদ্ধ পানি, পরিবেশ দূষণ, ইন্টারনেট ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, জ্যোতির্বিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।
উদ্ভাবনী এসব প্রকল্প পরিদর্শন করে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বশির আহমেদ বলেন, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্ব ভূখণ্ড জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যোমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে।চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহুদূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি