শিবপুরে পোল্ট্রি ফিড ব্যবসায়িকে কুপিয়ে হত্যা
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২ টার দিকে দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা টের পেয়ে পোল্ট্রি ফার্মের দুই কর্মচারিকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত হোসেন খান। এসময় সন্দেহজনক চোরকে ধাওয়া দিতে গিয়ে বাড়ির পশ্চিমে ১০০ গজ দূরে পৌছার পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে উপর্যুপরি কোপাতে থাকে। পোল্টি ফার্মের কর্মচারিদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দৌলত হোসেন খান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেননি।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি