সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা
২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযাগ উঠেছে। এতে সরকারি রাস্তাটি পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে আবদুল মান্নান সরকারি পাকা রাস্তাটিকে পুকুরের পাড় বানিয়ে পুণরায় খনন করেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।
গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাকুড়া সিএন্ডবি বাজার হতে নিনগাঁও সড়কের সোনাকুড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। সরকারি পাকা রাস্তাটিকে ঝুঁকির মধ্যে ফেলে পুকুরের পাড় বানিয়ে প্রায় ১৫/২০ ফুট গভীর করে পুকুরটি খনন করা হচ্ছে।
স্থানীয়রা বলেন, যেভাবে পুকুরটি পুনরায় খনন করা হচ্ছে এতে যে কোনো সময় বৃষ্টি হলে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাবে। এই রাস্তাটি দিয়ে দুপাত্তর ও নিনগাঁও সহ ৫/৭টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন।
সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক আবদুল মান্নান বলেন, আমার জায়গায় পুকুর কাটছি আপনাদের সমস্যা কোথায়?
উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে যদি খনন করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকেন, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা