শিবপুরে গ্রেপ্তার আ’লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আবিদ হাসান জজ মিয়া নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা।
থানায় এসে পুলিশকে পেটানোর দায়ে করা মামলায় আবিদ হাসান জজ মিয়াকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন।
আবিদ হাসান জজ মিয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলার পূবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
ওসি জানান, ডেভিল হান্ট অপারেশনে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি একাধিক মামলার আসামী নাদিম সরকারকে সোমবার গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। জজ মিয়া নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি ধমকি দেন।
পরে থানার হাজতখানায় থাকা চেয়ারম্যান নাদিম সরকারের সাথে দেখা করতে চান তিনি। এসময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়েন।
এক পর্যায়ে জজ মিয়া বলেন, "এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে।" তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষনাৎ পুলিশ তাকে আটক করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাঁধা প্রদান ও মারধরের অভিযোগে শিবপুর থানায় মামলা করেছেন। পরে আজ মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি