শিবপুরে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে নিখোঁজের পরদিন কবির আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কবির আহমেদ শিবপুর বাজারের সদর রোডের একটি মার্কেটের কাপড় ব্যবসায়ী ও জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে কবির আহমেদ বাড়িতে ফিরেননি। রাতেই বিষয়টি থানায় অবহিত করেন পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে ধনাইয়া নতুন সেতুর পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রাখে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে এ হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদ ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা