শিবপুরে পুকুর খননের সময় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
০৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এসময় বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, বেলা এগারোটার দিকে জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও