শিবপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান প্রদানের দায়ে দুইজনকে সাজা
১৫ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসে (মোবাইল) প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে দুইজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান প্রদান করছিলেন। এ সময় তারা ভ্রাম্যমান আদালতের হাতে আটক হয়।আটককৃতদের মোবাইল ডিভাইস যাচাইয়ের পর সত্যতা পাওয়ায় তাদেরকে ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জানান, পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোন সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুঃ আবদুর রহিম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তারা মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদান করার সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুইজনকে সাজা দেওয়া হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও