শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ড এর সদস্য মো: এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এসময় অসাবধানতা বশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা