শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
০৬ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব ১১। বুধবার (০৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি হতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো: ফজর আলীর ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।
তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়।

র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলা সহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা