শিবপুরে ৭২টি পূজা মন্ডপে মনজুর এলাহীর অনুদান বিতরণ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
মোমেন খান,শিবপুর:
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কলেজগেইট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়। মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭২ টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫,৫০০/- টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল,সাধারণ সম্পাদক জাকির হোসেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭২ টি পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, ওসি আফজাল হোসাইন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা