দুর্নীতিমুক্ত শিবপুর গড়তে রিকশা মার্কার বিকল্প নাই :মাওলানা রাকিবুল ইসলাম

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম


দুর্নীতিমুক্ত শিবপুর গড়তে রিকশা মার্কার বিকল্প নাই :মাওলানা রাকিবুল ইসলাম

মোমেন খান:
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম বলেছেন দুর্নীতিমুক্ত শিবপুর গড়তে রিকশা মার্কার বিকল্প নাই। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ইটাখোলা গোলচত্বর বালুর মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, যদি নিরাপদে ও শান্তিতে বসবাস করতে চান আগের মতো ভাওতাবাজ নেতাদের আর ভোট দেয়া যাবে না। সামনে ভোট আসতেছে, অনেক নেতারা প্রলোভন দেখাবে, তাদের প্রলোভনে না পড়ে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। আগামী প্রজন্মকে নিরাপদ ও হেফাজতে রাখতে রিকশা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেত কাসেমীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত নরসিংদী জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন রসুলপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক শাহরিয়ার আলম, নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শিবপুর উপজেলার শাখার সহসভাপতি হাফেজ কারী সানাউল্লাহ, শিবপুর পৌরসভার সভাপতি মাওলানা মোঃ বাশির উদ্দিন বাশির, শিবপুর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, শিবপুর উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি রহমতুল্লাহ প্রমুখ।



এই বিভাগের আরও