শিবপুরে নিখোঁজের ২৪ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিখোঁজের ২৪ দিন পর মোঃ আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শিবপুরের পুটিয়া ইউনিয়নের কারার চর এলাকার একটি কারখানার বর্জ্য শোধনাগারের ড্রেন হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিজিয়া মাদ্রাসায় হেফ্জ বিভাগের ছাত্র।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কারারচরস্থ থার্মেক্স গ্রুপের বর্জ্য শোধনাগারের ড্রেনে অজ্ঞাত লাশ দেখে কর্মরত সিকিউরিটি গার্ড মোঃ আবদুল আউয়াল কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। দুপুর ১২টার দিকে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল্লাহর হিসেবে সনাক্ত করেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আব্দুল্লাহ গত ২২ নভেম্বর সকাল আনুমানিক ১০টার পর মাদ্রাসা হতে নিখোঁজ ছিল। এ সংক্রান্তে তার মা মোসাঃ পারুল বেগম পলাশ থানায় একটি জিডি করেছিলেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আব্দুল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা