১৭ বছরে অনেক নির্যাতনের পরও শিবপুরে কেউ দল ছাড়েনি: মনজুর এলাহী
২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
মোমেন খান:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, আওয়ামী লীগ আমলে দীর্ঘ ১৭ বছরে মামলা, জেল-জুলুম ও নির্যাতনের পরও কেউ দল ছাড়েননি। শিবপুরের রাজনীতিতে সহনশীল পরিবেশ ছিল। বড় দলে মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকবেন এটাই স্বাভাবিক। যে যে গ্রুপেই মনোনয়ন চেয়েছেন, সবার বক্তব্য কিন্তু একটাই ছিল-ধানের শীষ যে পাবে আমরা তাঁর পক্ষেই নির্বাচন করব। সকলে এখনও একথার মধ্যেই আছেন। আমি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এমন সকলের কাছে গিয়েছি। সকলকে সঙ্গে নিয়েই নির্বাচনী কাজ পরিচালনা করব। নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে তারেক জিয়ার ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শিবপুরের বানিয়াদি এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, আবদুর রশিদ মাষ্টার, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মামুন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুম মোল্লা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা