নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মনজুর এলাহী

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম


নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মনজুর এলাহী

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা ইয়াসমিন এর নিকট মনোনয়ন জমা দেন তিনি।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া করেন।

মনোনয়ন জমাদানের সময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও