শিবপুরে ব্যাটারি কারখানার বিষাক্ত ধোয়ায় অতিষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার ১০০নং পুরান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে এশিয়া কার বিডি লিমিটেড নামের এক ব্যাটারি কারখানার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা বের করা হয়। এসব ব্যাটারি পোড়ানোর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। বায়ুদূষণের পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী।
সরেজমিনে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় গেলে এই চিত্র চোখে পড়ে। এশিয়া কার বিডি লিমিটেড এর পাশে পুরান্দিয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হাজার হাজার মানুষের আবাসস্থল। অথচ, এমন একটি জনবসতিপূর্ণ এলাকায় পোড়ানো হচ্ছে পুরাতন ব্যাটারি।
বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক অলিউল্লাহ জানান, এখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে নতুন ব্যাটারী তৈরি করা হয়। বিষাক্ত বর্জ্য পোড়ানোর ফলে কালো ধোঁয়া ও বর্জ্য পোড়া গন্ধে এলাকার পরিবেশ ও জনজীবন বিষিয়ে উঠেছে। বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী। আমরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সহকারী শিক্ষক সজিব মিয়া বলেন, প্রায় সময় বিষাক্ত ধোঁয়া বিদ্যালয়কে আচ্ছন্ন করে রাখে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। কোমলমতি শিশুরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ইতোমধ্যে শিক্ষক ও শিশুদের অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। অনেকের চোখে সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিষাক্ত ধোঁয়ায় তাদের চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাস নিতে কষ্ট হয়।
বাজারের ব্যবসায়ী আমির হোসেন জানান, এশিয়া কার বিডি ব্যাটারি পোড়ানোর কারখানার বিষাক্ত ধোয়ায় অতিষ্ঠ বাজারের ব্যবসায়ীরা। আশপাশে যেসব দোকান-ঘর আছে, সেগুলোর টিনের চালা মরিচা ধরে বেশিরভাগই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব বিষয়ে জানতে এশিয়া কার বিডি লিমিটেডের কারখানাটিতে গেলে প্রতিবেদককে প্রবেশে বাধা দেওয়া হয়। তবে মোবাইল ফোনে রনি নামের একজন কর্মকর্তা দাবি করে জানান, ধোঁয়া বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা আফরোজ বলেন, বিদ্যালয়ের পাশে এশিয়া কার বিডি লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এই নিয়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা, তারপরও বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা