শিবপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার
১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার কারারচর ও জাঙ্গালিয়া এলাকায় লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গালিয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা