শিবপুরে শহীদ আসাদ দিবস পালন 

২০ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম


শিবপুরে শহীদ আসাদ দিবস পালন 
নিজস্ব প্রতিবেদক: 
৬৯ এর গণ অভ্যূত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবস আজ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

পরে শহীদ আসাদ স্কুল  ও কলেজের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, আসাদের সহযোগী তোফাজ্জল হোসেন, আব্দুল মান্নান খান, ভাই ডাঃ নুরুজ্জামান ও মনিরুজ্জামান সহ অন্যরা।

সভায় আসাদ সম্পর্কে তাঁর শুভাকাঙ্ক্ষীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসাদের রক্তের বিনিময়ে দেশ হলেও তার স্বপ্ন আজও পূরণ হয়নি।


এই বিভাগের আরও