শিবপুরে ধানের শীষের সমর্থনে আলেম ওলামাদের মিছিল

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম


শিবপুরে ধানের শীষের সমর্থনে আলেম ওলামাদের মিছিল

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর সমর্থনে মিছিল করেছেন শিবপুর উপজেলার আলেম ওলামাগণ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শিবপুর উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ শিবপুর উপজেলার সভাপতি মাওলানা জাকির হোসেন কাসেমী, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোছলেহ উদ্দিন, জামেমিয়া-ই-ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসলেহ উদ্দিন, ইমাম পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল আলেম ওলামাগণ।



এই বিভাগের আরও