শিবপুরে গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি, আটক-৩
০১ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
স্থানীয়রা জানান, রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেটকারের পিছনে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসী হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন চোরকে উদ্ধার করে নিয়ে যায়।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজনকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও