শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম


শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
শেখ মানিক:
পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নরসিংদীর শিবপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এর সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।
 
এছাড়া চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম পর্যন্ত কুইজ এবং ৯ম হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরও