শিবপুরে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
১২ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরন।
বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘পার্টনার কংগ্রেস’ হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত একটি অংশগ্রহণমূলক কর্মসূচি। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময়, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা