শিবপুরে শিক্ষকের মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ
২৫ জুন ২০২৬, ০৫:০৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন (৫০) এর মৃত্যুর রহস্য উদঘাটন এবং মৃত্যুর আগে লিখিত চিঠি উন্মোচন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়। পরে শিবপুর মডেল থানা ও বিদ্যালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমাদের বিল্লাল হোসাইন স্যার অত্যান্ত ভালো মানুষ ছিলেন। ওনার মৃত্যুর আগে লিখিত চিঠিটি পুলিশ উদ্ধার করার একসপ্তাহ পেরিয়ে গেলেও তা রহস্যজনক কারনে প্রকাশ করছেনা। কোনো কারন ছাড়া একজন শিক্ষক আত্মহত্যা করতে পারেনা। আমরা ওনার লিখিত চিঠি এবং মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া বলেন, শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের সার্থে জব্দকৃত চিঠি প্রকাশ করা হয়নি। শীঘ্রই চিঠিটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের কলেজ গেইট এলাকার বাসায় সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পাশে শিক্ষক বিল্লাল হোসাইন এর হাতের লেখা একটি চিঠি উদ্ধার করে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি