শিবপুরে ঢেউটিন বিভাটেক সেলাই মেশিন অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করলেন এমপি

২৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম


শিবপুরে ঢেউটিন বিভাটেক সেলাই মেশিন অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করলেন এমপি
শেখ মানিক:
শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 https://www.narsingditimes.com/np-uploads/content/images/2026June/rsz_11000372728-20260628153854.jpg
 
অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
 
এ সময় প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
 
 
 


এই বিভাগের আরও