শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি মনজুর এলাহীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম।
মতবিনিময় সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সভায় শিবপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও