শিবপুরের চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার বশির আহমেদ
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বশির আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ছফিউল্লাহ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. রেজাউল করিম ভূঞা।
ইঞ্জিনিয়ার বশির আহমেদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন, সামাজিক অবকাঠামো নির্মাণ, খেলাধুলার প্রসার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সুখে-দুঃখে ও বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত।
শিক্ষা বোর্ডের অনুমোদনপত্রে স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা