শিবপুরে গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন মনজুর এলাহী
২২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির প্রার্থী মনজুর এলাহীর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মাদ্রাসা ছাত্রী এতিম মাহদীয়ার পড়াশোনাসহ পরবর্তী যাবতীয় দায়িত্বভার নিলেন মনজুর এলাহী। গুলিবিদ্ধ মাহদীয়া শিবপুরের বিলশরণ এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসার ছাত্রী।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর কলেজ গেইট এলাকার ধীমান মার্কেটে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় ২২টি মোটরসাইকেল, ৬টি গাড়ি ভাংচুর করা হয়। এসময় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রী মাহদীয়াসহ ৫ জন আহত হয়। ঘটনার সময় মাহদীয়া বারান্দা দিয়ে এক শ্রেণিক থেকে আরেক শ্রেণিকে যাচ্ছিল।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ ঘটনাটিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটেছে বলে দাবী করছেন।
আহত মাহদীয়াকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর ছোটভাই ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ মাহদীয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং এতিম শিশুটির বাকী জীবনের পড়াশোনাসহ যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান বলেন, আহত শিশুটির বাম হাতে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করতে সম হয়েছি। এছাড়াও তার কপাল ঘেঁষে আরেক গুলি লেগে চলে যায়। ভাগ্য ভালো, তা বিদ্ধ হয়নি। এখন সে বিপদমুক্ত অবস্থায় আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও