শিবপুরে নিহত নৌকার এজেন্ট মিলন স্মরণে শোক সভা অনুষ্ঠিত
০২ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
শিবপুর প্রতিনিধি
নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার কুন্দারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত নৌকার এজেন্ট মিলন মিয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২ জানুয়ারি বিকেলে বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া সোনাইমুড়ি খেলার মাঠে বাঘাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: ফজলুল হক মৃধার সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ: হাই মাষ্টার, আজিজুর রহমান খান ভুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদস্য নাজিউর রহমান, কেন্দ্রীয় তরুন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সরকার প্রমুখ। শোক সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর রবিবার দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার কুন্দারপাড়ার ভোট কেন্দ্রের অদূর থেকে নৌকার এজেন্ট মো. মিলন মিয়া (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জহিরুল হক ভূঁইয়া মোহন (নৌকা প্রতিক)। এ আসনে অপর প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা