শিবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
১১ জানুয়ারি ২০১৯, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক
শিবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খান (ভুলু), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক খোকন ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিউল গনি স্বপন, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও প্রকৃতপে ১৯৭২-এ বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়েই এ বিজয় পূর্ণতা পায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা