শিবপুরে সাংবাদিকদের সাথে এনজিও’র মতবিনিময় সভা
১৩ জানুয়ারি ২০১৯, ০৬:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বেসরকারি সংস্থা পপি। রবিবার (১৩ জানুয়ারি) শিবপুর প্রেসকাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাসমুহের তথ্যপ্রাপ্তি সুলভ করা, রেফারেল সার্ভিস লিংকেজসমূহ প্রতিষ্ঠিত ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা। সহিংসতার শিকার ভুক্তভোগীদের মানসিক বিপর্যস্ততা কাটিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার বিষয়েও মতবিনিময় হয়। নরসিংদী জেলার ৮টি ইউনিয়নের মধ্যে শিবপুরের ৪টি ইউনিয়ন মাছিমপুর, জয়নগর, পুটিয়া ও বাঘাব মাঠ পর্যায়ের এসব কার্যক্রম বাস্তবায়ন করবে পপি। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন এনজিওটির কর্মকর্তারা
শিবপুর প্রেসকাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া ও শিবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক এস.এম.খোরশেদ আলম, শিবপুর অনলাইন প্রেসকাবের সভাপতি আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
সভা পরিচালনা করেন পপির প্রকল্প কর্মকর্তা দেবল সরকার ও হেলথ ডেস্ক অফিসার নুরজাহান বেগম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা