উপজেলা পরিষদ নির্বাচন: শিবপুরে মনোনয়নপত্র জমা দিলেন যারা
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
শিবপুর প্রতিনিধি
৩য় দফায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা ও জেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৯ জন প্রার্থী নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন হলেন- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, স্বতন্ত্র হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চক্রধা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা ও যোশর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান ভূঁইয়া মনোনয়ন জমা দিয়েছেন।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, আমজাদ হোসেন প্রধান, বজলু মোল্লা, মেজবাহ উদ্দিন সরকার, শরিফ সারোয়ার, আবদুল ওহাব ভূঁইয়া, নাসির উদ্দিন সরকার, হারিছুল হক ও জুয়েল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন হলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, নাসিমা সুলতানা, অর্চনা রাণী ঘোষ, আফিয়া রহমান, শাহজাদী সরকার ও রোকেয়া বেগম মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাই ও ৭ মার্চ প্রত্যাহারের শেষ তারিখ। ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। শিবপুর উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ছয়শত। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৭টি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি