শিবপুরে পুলিশের গুলিতে এক নারীসহ ৫ জন আহত
১১ মার্চ ২০১৯, ১১:০০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে পুলিশের গুলিতে এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) রাত ৮টায় শিবপুর উপজেলার ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন-একই উপজেলার ঘাগটিয়া এলাকার কাইয়ুম মিয়া (৩০), হালিম মিয়া (৪০), রিনা বেগম (২৮), রহমান (৪৫) ও হৃদয় মিয়া (১৮)। পুলিশের দাবী তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর মডেল থানার দুই সহকারী উপ-পরিদর্শক আওলাদ ও আব্বাস মাদক উদ্ধার ও ঘাগটিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রহমানকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এসময় রহমানের সহযোগীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সহকারী উপ-পরিদর্শক আওলাদ আহত হয়। এসময় পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে মাদক ব্যবসায়ী রহমানসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে ও দুইজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেলে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা