শিবপুরে বাসা থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে জবাই করে হত্যা
১৫ মার্চ ২০১৯, ০২:৪৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীর শিবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহজাহান মিয়া (৬৮) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহজাহান নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা।
জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে দুইজন লোক এসে শাহজাহান মিয়াকে নরসিংদী সদরের গাবতলীর বাসা ডেকে নিয়ে মোটরসাইকেলযোগে শিবপুরের ভুরবুড়িয়ার দিকে নিয়ে যায়। পরে ভুরবুড়িয়া এলাকার আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ সংলগ্ন এলাকার সড়কে শাহজাহানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহজাহানের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা