শিবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
২৬ মার্চ ২০১৯, ০২:৩১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরসহ শিবপুর মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আ: মোতালিব খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি