শিবপুরে ৫৫পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
২৩ এপ্রিল ২০১৯, ১০:১৫ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর থানাধীন শিবপুর দক্ষিণপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত ২১ এপ্রিল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের সময় এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় এএসআই রাশিদুল ইসলাম, এএসআই মো: রুহুল আমিন ৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫শত টাকা। আটককৃত এনায়েত হোসেন ওরফে এনায়েত উল্লাহ (৫০) নরসিংদী জেলার বেলাব উপজেলার বটেশ্বর এলাকার মৃত আ: রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায় সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা সরবরাহ করত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা