শিবপুরে ৮১ পিস ইয়াবাসহ একজন আটক
০৭ মে ২০১৯, ০৩:২৫ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুর উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকা থেকে ৮১পিস ইয়াবা ট্যাবলেটসহ নিফাদুল ইলাম নিফাত নামে এক মাদক কারবারিকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। সোমবার (৬ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের সময় এসআই শামিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ হাজার ৩শত টাকা। আটক সৈয়দ নিফাদুল ইলাম নিফাত ওরফে রিফাত (২৫) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ এলাকার সৈয়দ নূরুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার (৭ মে) সকালে রিফাতকে আদালতের মাধ্যমে নরসিংদী জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায় জড়িত এবং বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা সরবরাহ করত। তাঁর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা