শিবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১২ মে ২০১৯, ১১:২৪ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুর থেকে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে কাজল (৩৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত সাদেকুর রহমান ওরফে কাজল (৩৮) শিবপুর থানার কামারটেক এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
রোববার (১২ মে) বিকেলে কামারটেক গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার (পিপিএম) জানান, নিজ বাড়িতে মাদকের চালান ভাগাভাগির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাজল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কাজলের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। ইয়াবসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা