শিবপুরে গৃহবধুকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
০৭ জুন ২০১৯, ১২:৫৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরে বসতঘরের কক্ষ থেকে নাজমা বেগম (২৫) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জুন) সকালে শিবপুরের কারারচর এলাকার একটি ভাড়া করা বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হত্যার শিকার এক সন্তানের জননী নাজমা বেগম (২৫) রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে।
এ ঘটনার পর থেকে তার স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, টঙ্গীর বিসিক এলাকার একটি গার্মেন্টস্ এ কর্মরত কুড়িগ্রামের বুড়িমারি এলাকার নজরুল ইসলামের সাথে বিয়ে হয় রায়পুরার বাহাদুরপুর গ্রামের নাজমা বেগমের। একমাস আগে শিবপুর উপজেলার কারারচর এলাকার একটি ভাড়া বাড়িতে উঠেন তারা। শুক্রবার সকালে তাদের ৮ মাস বয়সী শিশুর চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন ঘরে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং রক্তমাখা শিশুটিকে কান্না করতে দেখেন। খবর পেয়ে সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (৬ জুন) রাতের কোন এক সময় নজরুল ইসলাম তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা