শিবপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
০২ আগস্ট ২০১৯, ০৪:৫৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম
শিবপুর প্রতিনিধি:
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ -এই স্লোগানকে সামনে রেখে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে শিবপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
শুক্রবার (২ আগস্ট) সকালে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে শিবপুর বাসস্ট্যান্ড চত্বরে ওই অভিযানের উদ্বোধন করা হয়।
ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী মশক নিধন সপ্তাহ উপলক্ষে এই অভিযান শুরু হয়। শিবপুর পৌরসভা এলাকার ঝোঁপ-ঝাড়ে মশক নিধক ঔষধ ছিটানো হয়। অভিযানে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় এমপি মোহন বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে গেছে। এ ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পেতে হলে আমাদের বাড়ির আঙিনাসহ চারপাশের ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। তিনি আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবিলায় সকলকে সতর্ক ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান বুলু, আঙ্গুর মৃধা, আ:হাই মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা