শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ফিল্টার বিতরণ
০৮ আগস্ট ২০১৯, ০৬:০৬ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষের আয়োজনে উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূইয়া, শিবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে মাসুদুর রহমান খান, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে সুপেয় পানির ফিল্টার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারুনুর রশিদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা