শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৭
২৩ আগস্ট ২০১৯, ১২:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ওই এলাকার আমির চাঁনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এসময় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন ও ৫০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির চাঁনের পরিবার।
আমির চাঁনের ছেলে মামলার বাদী আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার সময় একই গ্রামের আ: বাতেনের ছেলে সৈকত (২০), মো. তুষার (১৮), আফজালের ছেলে মো, অহাব(৪০), ও মো. কাউসার(৩৮)সহ আরো ৫/৬ জন বিরোধকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করতে আসে। এসময় আমরা তাদেরকে বাধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমাদের বাড়িঘরে হামলা করে ভাংচুর ও লুট করে। এতে আমার পরিবারের ৫ জন গুরুতর আহত হয়। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত দুইজনকে ঢাকায় প্রেরন করা হয়।
এদিকে এ ঘটনায় অপর পক্ষের আরও ২ জন আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা