শিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১৬ সেপ্টেম্বর)উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ১৫টি বালু উত্তোলন করার মেশিন জব্দ করা হয়। এসময় জব্দকৃত মেশিনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, শিবপুর উপজেলার দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবাধে চলছে ফসলি জমি খনন করে ৮০/৯০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনের ফলে এলাকার ঘরবাড়ীসহ, স্কুল, মাদ্রাসা, ফসলিজমি হুমকির মুখে পড়েছে। গ্রামের বেশিরভাগ কৃষি জমিতে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী চক্র। এতে ফসলি জমি, বসতভিটাসহ রাস্তা-ঘাট, কবরস্থান, স্কুল, মসজিদ ও মাদ্রাসা দিন দিন পুকুরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে পুকুরের পাড়ের বাড়ি ঘরে বসবাস করছেন। প্রায় সময় হঠাৎ করে রাস্তা, বসতবাড়ী, পুকুরগর্ভে বিলীন হচ্ছে।
স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ীরা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে কতিপয় ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আশীর্বাদপুষ্ট হয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে অবাধে বালু উত্তোলন। বালু উত্তোলনকারীরা প্রথমে অল্প একটু জমি ক্রয় করেন এবং সেই জমি থেকে স্যালু মেশিনের সাহায্যে বালু উত্তোলন শুরু করা হয়। এতে আশেপাশের সকল আবাদী জমিতে ভাঙ্গনের সৃষ্টি হলে বাধ্য হয়ে তাদের কাছে জমি বিক্রয় করতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর জানান, পরিবেশ বিপন্নকারী এই অনিষ্ট স্থায়ীভাবে রোধ করতে এবং অসহায় দরিদ্র মানুষজনকে বাড়িহারা হবার হাত থেকে রক্ষা করার জন্য উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভূমিদস্যুদের হাত থেকে নিপীড়িত জনসাধারণকে মুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর