শিবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
০১ নভেম্বর ২০১৯, ০১:৩৯ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম
শেখ মানিকঃ
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে নরসিংদীর শিবপুরে র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ, যুব ঋন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র্যালীটি বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিকদার মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।
দিবসটি উপলক্ষে উপজেলায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৭০ জন যুবক ও যুব মহিলাদের মধ্যে সনদপত্র, চার জন যুবক কে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ এবং একটি সংগঠন কে ২০ হাজার টাকা অনুদান বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, নরসিংদী জেলা ডিপিওডি কর্মকর্তা সানাউল্লাহ শেখ, সাংবাদিক নূরুল ইসলাম ও শেখ মানিকসহ উপজেলার সকল যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা