শিবপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
০৭ নভেম্বর ২০১৯, ০১:০১ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে লতা রানী বিশ্বাস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ লতা রানী বিশ্বাস(২০) ওই গ্রামের রাখালের স্ত্রী । বুধবার (৬ নভেম্বর) সকালে নিজগৃহের আড়ার সাথে শাড়ির আঁচল দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় পারিবারিক কলহ। কলহের জের ধরে গৃহবধূ লতা রানী বিশ্বাস আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে । খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা